সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জামিয়া মাদানিয়া খিলগাঁও ঢাকা’য় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত, পুরাতন পাকা জামে মসজিদ ওয়াকফ এস্টেট পরিচালিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া খিলগাঁও ঢাকা’য় ভর্তি চলছে।

জানা যায়, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির নূরানী, নাযেরা, হিফয ও কিতাব বিভাগে চলছে এ ভর্তি কার্যক্রম। কিতাব বিভাগে দাওরায়ে হাদিস পর্যন্ত যেকোনো জামাতের ছাত্ররা ভর্তি হতে পারবেন। কিতাব বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষ মাদানী নেসাবে পরিচালিত।

কিতাব বিভাগের বৈশিষ্ট্য:

১ম ও ২য় বর্ষে মাদানী নেসাবে পরিচালিত। ২য় বর্ষে বেফাক পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা।
মাদানী নেসাবের বিশেষ আকর্ষণ: আরবী, ইংরেজী, ও বাংলা ভাষার প্রখ্যাত সাহিত্যিক ও উক্ত জামিয়ার সদরে মুদারিরস মাওলানা নাসিম সাহেবের নিয়মিত ও প্রত্যক্ষ দরস প্রদানের মাধ্যমে মাদানী নেসাবের ১ম ও ২য় বর্ষ পরিচালিত হয় ও তার সার্বিক তত্ত্বাবধানে আরবি, ইংরেজি, শুদ্ধ বাংলা ভাষা চর্চা করা হয়।

হেদায়াতুন্নাহু থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কাদিম নিসাবে পরিচালিত।

দাওরায়ে হাদিসের দরস প্রদান করেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। এঁদের মধ্যে রয়েছেন, আল্লামা আবু সাবের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি হারুন হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, মাওলানা নাসিম আরাফাত হাফিজাহুল্লাহ প্রমূখ।

নূরানী, নাজেরা বিভাগের বৈশিষ্ট্য:
মাওলানা কারী রহমতুল্লাহ সাহেবের উদ্ভাবিত পদ্ধতিতে অভিজ্ঞ ও আন্তর্জাতিকমানের কারী সাহেবদের তত্ত্বাবধানে মাত্র ২ বছরে হিফজের উপযোগী করে গড়ে তোলা হয়। মেধাবী ছাত্রদেরকে মাত্র এক বছরে নাজেরা সমাপ্ত করিয়ে দেওয়া হয়।

হিফজুল কোরআন বিভাগের বৈশিষ্ট্য:
আন্তর্জাতিকমানের হাফেজ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা হিফজুল কোরআন বিভাগ পরিচালিত হয়। মেধাবী ও মেহনতী ছাত্রদের জন্য সর্বোচ্চ দুই বছরে হিফজ সমাপন এবং এক বছরে শুনানির ব্যবস্থা রয়েছে। তাছাড়া আরবী লাহাযে হদর স্টাইলে তেলাওয়াতের প্রশিক্ষণেরও রয়েছে সুব্যবস্থা।

সার্বিক বিষয়ে জানতে কল করুন: ০১৯১৫১৮৪৬৭০ (মুফতি তাশরীফুল ইসলাম, শিক্ষা সচিব)

যাতায়াত: ঢাকার যেকোনো জায়গা থেকে খিলগাঁও তালতলা সুপার মার্কেটের দক্ষিণ পার্শ্বে পুরাতন পাকা জামে মসজিদ মাদরাসা, ৭২৯/সি,খিলগাঁও, ঢাকা-১২১৯

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ