মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রেলের টিকিট কালোবাজারির অভিযোগে সহজের কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলের টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব নেয়ার পর যাত্রীদের নানা অভিযোগের মুখে থাকা সহজ লিমিটেডের এক কর্মকর্তা আটক হয়েছেন।

টিকিট কালোবাজারির অভিযোগে গত মঙ্গলবার দুপুরে কমলাপুর রেলস্টেশনের সার্ভার রুম থেকে তাকে আটক করে র‌্যাব।

তার বিরুদ্ধে অভিযোগ, স্টেশ‌নের সার্ভারে নিয়ন্ত্রণ থাকার সুযোগে তি‌নি তিন-চার গুণ দামে টিকিট বাইরে বিক্রি করতেন।

রেজাউল করিম রাজা নামে সহজের ওই কর্মকর্তা সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। র‌্যাবের হাতে আটকের পরপরই সহজ লিমিটেড থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।

তবে বুধবার দিবাগত মধ্যরাত পর্যন্ত সহজের ওই কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে বাংলাদেশ রেলওয়ের তরফেও এবিষয়ে কোনো বক্তব্য আসেনি।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, রেজাউল করিম সহজে চাকরি নেওয়ার আগে সিএনএসের অধীনে টিকিট বিক্রি পরিচালনার কাজে যুক্ত ছিলেন। সহজ লিমিটেড দায়িত্ব নেওয়ার পর গত ২১ মার্চ তাকে তাদের অধীনে নিয়োগ দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সহজ, ভিনসেন ও সিনোসিস জয়েন্ট ভেঞ্চার রেল টিকিটের দায়িত্ব নেওয়ার পর থেকে টিকিট নিয়ে যাত্রীদের নানা অভিযোগ আসতে শুরু করে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিন থেকেই অনলাইনে টিকিট কিনতে না পারা, স্বল্প সময়ের মধ্যে টিকিট ফুরিয়ে যাওয়া, কাউন্টারে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়াসহ নানা অভিযোগ করে আসছেন যাত্রীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ