শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছরে দুটি সূর্যগ্রহণ রয়েছে। একটি এ মাসেই, অন্যটি অক্টোবরে। এ বছরের প্রথম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে ৩০ এপ্রিলে। এটি অবশ্য পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ। এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।

গ্রহণ সব সময়ই খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে এটি। এবারের প্রথম এ গ্রহণের সঙ্গে ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা। সেটি হল 'ব্ল্যাক মুন'। নাসা বলেছে, এ ব্ল্যাক মুনই এবারে সূর্যকে ঢাকবে।

'ব্ল্যাক মুন' খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। ২০২১ সালে এ ঘটনার মুখোমুখি আমরা হইনি। এর নানা ব্যাখ্যা মহাকাশবিদেরা দেন। কেউ একে বলেন, নিউ মুন, কেউ বলেন কোনো এক অ্যাস্ট্রোনমিক্যাল সিজনের থার্ড মুন, একই ক্যালেন্ডার মান্থে এটিকে সেকেন্ড নিউ মুনও কেউ কেউ বলেন।

৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকবে। এবারের এ সূর্যগ্রহণ বাংলাদেশসহ এশিয়া থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, উরুগুয়ে, ব্রাজিলের একাংশ, আন্টার্কটিকা, ফকল্যান্ড থেকে। সূত্র: জিনিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ