শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওমরাহ পালন করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে এখন সৌদি আরবে অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পবিত্র ওমরাহ আদায়ের সময় কাবাগৃহে প্রবেশের বিরল গৌরব অর্জন করলেন তিনি।

শুক্রবার হারামাইনের টুইটার একাউন্টে এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে তাওয়াফ ও ইবাদত করছেন এরদোগান। পরে তিনি পবিত্র কাবাঘরে প্রবেশ করেন।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ পাঁচ বছর পর বিশেষ প্রতিনিধি দল নিয়ে জেদ্দায় এসে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় তাকে স্বাগত জানান সৌদি বাদশার উপদেষ্টা ও মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।

এরপর আল সালাম রয়েল প্যালেসে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এরদোগানের সৌজন্য সাক্ষাত হয়।

আনুষ্ঠানিক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজনের পর স্থানীয় সময় শুক্রবার এরদোগান ও তুরস্কের প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালন করেন। এ সময় মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা তাদেরকে শুভেচ্ছা জানান। এরপরই তার সম্মানে পবিত্র কাবা ঘরের দরজা উন্মুক্ত করা হয়।

এরদোগানের সাথে এই সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তিনিও ওমরাহ পালনের পাশাপাশি কাবাঘরে প্রবেশের সম্মান লাভ করেন।

সূত্র: হারামাইন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ