।।কাউসার লাবীব।।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাশের হার ৭৩.৮৮%।
আজ ৩০ এপ্রিল শনিবার (২৮ রমযান) বেলা ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫,৬৩১ জন, তন্মধ্যে ছাত্র ১,০২,৭২৭ জন এবং ছাত্রী ১,২২,৯০৪ জন। সর্বমোট উর্ত্তীণ পরীক্ষার্থী সংখ্যা ১,৬৬,৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে, মুমতায (স্টার মার্ক) ৩৩,৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৭,৬৬৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪০,৯০৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৫৪,৬৮৩ জন।
এদিকে বোর্ডটির ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে ইবতেদাইয়্যাহ জামাতের ছাত্ররা। এ জামাতে ১ম স্থান অধিকার করেছেন যৌথভাবে ৫ জন, জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দি শিবচর মাদারীপুরের রিয়াজুল ইসলাম, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর নরসিংদীর মোঃ আজাদুর রহমান খান, জামিয়া রাহমানিয়া সওতুল হেরা টঙ্গী মাদরাসার মুহাঃ শামীম হুসাইন, জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ চাঁদপুরের সুলাইমান কাজী, আল জামিয়াতুল ইসলামিয়া দরগাবড়ী মাদরাসা নরসিংদীর কাউসার ভূঁইয়া, (তাদের প্রাপ্ত নম্বর, ৫৯১)
২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৮ জন, নেত্রকোনা জেলার আশরাফুল উলুম মাদরাসার সুতারপুরের মুহাঃ দিদারুল ইসলাম, ঢাকা জেলার বালুর চর ফজলুল উলুম খাদেমুল ইসলাম, কেরাণীগঞ্জ মো: আমজাদ হোসেন, গাজীপুর জেলার জামিয়া ইমদাদিয়া মাদরাসা ও এতিমখানা, নীলেরপাড়া মাদরাসার মো: আলআমীন সরকার, মাদরীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দী শিবচরের রিফাত খাঁন, একই মাদরাসার জুনায়েদ আহমেদ খান, নরসিংদী জেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া শেখেরচর মাদরাসার মাহদী হাসান একই মাদরাসার সাঈদুল হাসান, ঢাকা জেলার জামিয়া আরাবিয়া হাজী ইউ