বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বেফাক পরীক্ষায় ‘নাহবেমীর’ জামাতে বালক শাখায় ১ম ২য় ৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাশের হার ৭৩.৮৮%।

আজ ৩০ এপ্রিল শনিবার (২৮ রমযান) বেলা ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫,৬৩১ জন, তন্মধ্যে ছাত্র ১,০২,৭২৭ জন এবং ছাত্রী ১,২২,৯০৪ জন। সর্বমোট উর্ত্তীণ পরীক্ষার্থী সংখ্যা ১,৬৬,৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে, মুমতায (স্টার মার্ক) ৩৩,৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৭,৬৬৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪০,৯০৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৫৪,৬৮৩ জন।

এদিকে বোর্ডটির ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে মুতাওয়াসসিতা জামাতের ছাত্ররা। এ জামাতে ১ম স্থান  অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার মুহাঃ আব্দুল্লাহ রাফি, জামিয়া আশরাফিয়া শান্তিধারা নারায়ণগঞ্জের আবু নাসির পাঠান ও মাদরাসা ওমর বিন খাত্তাব রা. মুহাম্মদনগর লবনচরা খুলনার মো. নাহিদুর রহমান (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮৭)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৪ জন, ঢাকা জেলার মারকাযু ফয়যিল কুরআন আল ইসলামি ঢাকা, দারুস সালাম মাদরাসর নেয়ামতুল্লাহ রিদওয়ান, একই মাদরাসার সাখাওয়াতুল্লাহ সফওয়ান, নারায়ণগঞ্জ জেলার জামিয়া কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদরাসার আবির হাসান, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নুর যাত্রাবাড়ী মাদরাসার মোঃ সালিম বিন বোরহান (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮৬)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৪ জন, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা)এর আবু নাসির, নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানীয়া আরাবিয়া সিদ্ধিরগঞ্জের মুহাঃ মুজাহিদুল ইসলাম, ঢাকা জেলার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিবাদাবাদ মাদরাসার আবির হাসান অপু, মাদারীপুর জেলার  জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকা