শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মেশকাত জামাতে বালক শাখায় ১ম, ২য়,৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

অবশেষে আজ নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে প্রকাশিত হয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

(৩০ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বহুল প্রত্যাশিত এ ফল প্রকাশ করা হয়। বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে এ ফলাফল পড়ে শোনান বোর্ডটির ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

এ বছর মেশকাত জামাতে বালক শাখায়  শীর্ষে থেকে ১ম, ২য়, ৩য়- হয়েছেন যারা তাদের তালিকা তুলে ধরা হল-

মারহালা : ফযিলত (বালক) : মেধা তালিকায় ১ম হয়েছেন মারকাজুল কুরআন ঢাকা মাস্টারপাড়া উত্তরখানের মো: আল আমীন( প্রাপ্ত নম্বর, ৭৬৭)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মোঃ আকরাম হুসাইন ও একই মাদরাসার হাসান মুহাম্মদ ভূঁইয়া ( তাদের প্রাপ্ত নম্বর, ৭৬২)।

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, ঢাকা জেলার দারুল উলুম মাদরাসা ( ১৩ নং বাজার), কাফরুলের মুহাম্মদ সালাহউদ্দীন সিহাব, ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মোঃ লোকমান, একই মাদরাসার মাকসুৃদুর রহমান দোজান (তাদের প্রাপ্ত নম্বর, ৭৬০)।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ