মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

রিমান্ড শেষে কারাগারে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে নাহিদ হাসান নিহতের মামলায় রিমান্ড শেষে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার দুদিনের রিমান্ড শেষে এই পাঁচ শিক্ষার্থীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়।

ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল ও ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।

এর আগে বৃহস্পতিবার বিচারক হাকিম শান্তা আক্তার শুনানি শেষে ওই শিক্ষার্থীদের দু দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন।

গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ।

এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিন মারা যান।

পরে ২০ এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ