শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই শিশু।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে আগুন লাগে। এতে পুড়ে গেছে ৮০টির মতো ঘর। একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা গ্রেগ বিছায়দা এএফপিকে বলেন, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছিল। এ কারণে ভুক্তভোগীরা ঘর থেকে বের হতে পারেননি।

তিনি বলেন, এ ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।

তবে তাদের বয়স বা বিস্তারিত কোনা তথ্য জানানো হয়নি।

বিছায়দা বলেন, ঘরগুলো হালকা উপকরণ দিয়ে তৈরি। যখন আগুন লেগেছে তখন মানুষ হতবাক হয়ে গেছে। কাছেই আমাদের স্টেশন। কিন্তু তারা আমাদের দ্রুত জানাতে পারেনি।

ফিলিপাইন বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির রাজধানীর প্রতি বর্গকিলোমিটারে বহু মানুষের বসবাস। ম্যাট্রো ম্যানিল, যেটি রাজধানী ও কুইজনসহ বেশ কয়েকটি শহর নিয়ে গঠিত। এখানে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের বাস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ