বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাজিতপুরের বাহেরবালী মাদরাসার ভর্তি শুরু ৮ শাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব: বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা বাজিতপুর কিশোরগঞ্জের নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু ৮ শাওয়াল।

জানা গেছে, প্রতিষ্ঠানটি চলতি বর্ষে সাফল্যের ৬০ তম বর্ষে পদার্পণ করছে। এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বাহেরবালী এলাকায় হাফেজ-আলমের সংখ্যা প্রায় চার শ। ছোট থেকেই নিজ গ্রামের এই মাদ্রাসায় পড়াশোনা করে সমাজে আজ যোগ্য আলেম হিসেবে অনেকেই পরিচিত। যারা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দ্বীনি খেদমত করে যাচ্ছেন।

বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা বাজিতপুর কিশোরগঞ্জের বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম হলো, সংরক্ষিত নিরাপদ ও মনোরম পরিবেশ। সুদক্ষ ও আদর্শবান শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণের সু-ব্যবস্থা। আরবি, বাংলা, অংক, ইংরেজি সহ আধুনিক শিক্ষা সিলেবাস। অভিজ্ঞ আলেমদের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা। পিতৃস্নেহ ও মাতৃসুলভ আচরণে পাঠদান। ইলম অর্জনের পাশাপাশি তরবিয়াতের ব্যবস্থা। অত্র মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের জন্য এলাকা থেকে মানসম্মত খাবারের ব্যবস্থা। বোর্ড পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মাদ্রাসার পক্ষ থেকে বিশাল পুরস্কারের ব্যবস্থা।

মাদ্রাসার বিভাগসমূহ: কিতাব বিভাগ হেদায়াতুন্নাহু (৮ম শ্রেণি) পর্যন্ত। নূরানী বিভাগ (২বছর মেয়াদী) বাংলাদেশ তালিমুল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত। অত্র বিভাগে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত কারীদের মাধ্যমে আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয়।

হিফজ ও নাজেরা বিভাগ,  উক্ত বিভাগে বিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজদের মাধ্যমে অত্র বিভাগে ভর্তি হওয়া মনোযোগী ছাত্রদেরকে তিন বছরে সম্পূর্ণ কোরআনুল কারিমের হাফেজ হিসেবে গড়ে তোলা হয়। হিফজ শেষে প্রথম তারাবি মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়।

ভর্তি সংক্রান্ত তথ্য: সকল বিভাগে ভর্তি ফি: ১০০০ টাকা। ফরম: ৫০ টাকা। মাসিক বিদ্যুৎ বিল: ৫০ টাকা।

ভর্তির সময়: সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ০২টা থেকে আসর পর্যন্ত।

সার্বিক যোগাযোগ: মাওলানা আব্দুল কুদ্দুস (মুহতামিম) 01715-366348, মাওলানা আব্দুল গাফ্ফার (নাজিমে তালিমাত) 01777-066625

-কেএল