মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারতের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রাঘাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার দুর্গাপুরের মোহাম্মদ আলীর ছেলে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।

দুর্গাপুরের বাসিন্দা শিপন আহমেদ জানান, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ