শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জুন মাসের যেকোনো দিন পদ্মা সেতু চালু হবে: শাজাহান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী জুন মাসের যেকোনো দিন পদ্মা সেতু চালু হবে। ঈদের ছুটি শেষে দিন-তারিখ নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ মে) সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ২১ জেলার মানুষ জুনের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন। তবে পদ্মা সেতু চালুর সময় রেল লাইন চালু করা সম্ভব হবে না। পদ্মা সেতু চালুর পরে রেল লাইন চালু হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এ ছাড়া পদ্মা সেতু চালুর আগেই সেতুর টোল নির্ধারণ করা হবে।

মাদারীপুর পৌরসভার আয়োজনে সকাল ৮টায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ।

নামাজে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহানসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি। নামাজ আদায় শেষে একে অপরে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ