মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নীলফামারীর শব্দীগঞ্জে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলবন্দরের শব্দীগঞ্জ ঈদগা মাঠে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ১০টায়।

করোনাভাইরাসের কারণে গত দুই বছর ঈদগা মাঠে ঈদের নামাজ হয়নি। এবার ঈদগা মাঠে নামাজ আদায় করতে পেরে আনন্দে আত্মহারা এই ঈদগাহের মুসল্লিরা।

এতে ইমামতি করেছেন মাওলানা মো. তাসলিম উদ্দিন। তিনি প্রায় টানা ৩০ বছরের বেশি সময় ধরে এই ঈদগাহে ঈদের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

শব্দিগঞ্জ এলাকার এই ময়দানে ডোমার উপজেলার ৫ ইউনিয়ন এবং পাশ্ববর্তী পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের ১৮টি জামাতসহ ৭৫টি জামাতের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২সালে এই ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির উপর ময়দানটি সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা। প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় পাঁচ’শ জন।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার ইসলাম রিয়াদ বলেন, ঈদগাঁহ ময়দানে দুই বছর নামাজ আদায় করতে পারিনি। ময়দানে নামাজ আদায় করার মজা আলাদা। করোনা কাটিয়ে এবার শব্দিগঞ্জ ঈদগায়ে ঈদের নামাজ হলো এ জন্য এলাকার মানুষ খুবই খুশি।

স্থানীয় আরেক বাসিন্দা সাজিদুল ইসলাম বলেন, গত দুই বছর এই ঈদগাহে নামাজ আদায় করতে পারিনি। এবার বিধি-নিষেধ না থাকায় বৃহত্তর এই মাঠে নামাজের সুযোগ হল। খুব ভাল লাগছে।

তিনি বলেন, এই ঈদগাহ মাঠের মাওলানা মো. তাসলিম উদ্দিন আমাদের অনেক প্রিয় মানুষ। অনেক দিন পর তার বয়ান শুনতে পেয়ে অনেক ভাল লাগছে। আশা করি এখন থেকে আবার নিয়মিত এখানে  ঈদের নামাজ আদায় করতে পারবো।

শব্দিগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. মাজেদুল ইসলাম জানান, এখানে নামাজ আদায় করতে দূর-দুরান্ত থেকে মুসল্লিরা আসেন। বিভিন্ন জেলা থেকেও আসেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারী জেলায় আর হয় না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ