রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুবিধাবঞ্চিতদের সাথে ইসলামী আন্দোলনের ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে ছিন্নমূল অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সাথে ঈদ উদযাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ।

আজ ঈদুল ফিতর এর দিন ঈদের নামাজ আদায় শেষে রাজধানীতে ছিন্নমূল অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর কমলাপুরে উপস্থিত হয়ে এ কর্মসূচি পালন করেন।

এ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ খলিলুর রহমান, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মাদ কায়েস উদ্দিন, মুগদা থানার সাংগঠনিক সম্পাদক জানে আলম সোহেল সহ নগর ও থানা নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ