শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

‘আল-আ*কসা মসজিদে ইসরা*য়েলি কর্মীদের পরি*কল্পিত অনু*প্রবেশ বন্ধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্মীদের পরিকল্পিত অনুপ্রবেশ বন্ধে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।

পূর্ব জেরুসালেমের পবিত্র মসজিদে ইহুদি কর্মিদের অনুপ্রবেশের সিদ্ধান্তের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে উত্তেজনার বিস্তার রোধে ইসরাইলকে থামাতে মঙ্গলবার ফিলিস্তিন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রতি এ আহ্বান জানায়।

মঙ্গলবার, ইসরায়েলি মিডিয়া জানায়, কিছু ইহুদি সংগঠনের কর্মীদের ‘আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের’ আহ্বান জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল নাগাদ এই কর্মসূচি চলার কথা। খবর সিনহুয়ার।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে ইসরাইলি পতাকা উত্তোলন এবং ইসরাইলি জাতীয় সঙ্গীত গাওয়ার আন্দোলনকারীদের পরিকল্পনার নিন্দা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব লঙ্ঘন পরিস্থিতি আরো খারাপ করার এবং দখল স্থায়ি করার পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইল সরকারের প্রচেষ্টারই প্রতিফলন।’

মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধে চাপ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য হুসেইন আল-শেখ, চরমপন্থীদের পরিকল্পনাকে ‘ফিলিস্তিনি, আরব এবং মুসলমানদের অনুভূতির প্রতি একটি ভয়ঙ্কর অবজ্ঞা’ এবং ‘চরমপন্থী বর্ণবাদী প্রচারণার ধারাবাহিকতা’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি সরকার চরমপন্থীদের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এপ্রিলের প্রথম দিকে মুসলমানদের রোজার মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি-ইসরায়েল সঙ্ঘাতের কেন্দ্রবিন্দু। সূত্র: সিনহুয়ার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ