শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত দুই দিনের তুলনায় বুধবার (৪ মে) আবহাওয়া পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ মে) থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ কথা বলেন।

আন্দামানে লঘুচাপের বিষয়ে তিনি বলেন, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে আমরা পূর্বাভাস দিয়েছি। আমরা ধারণা করছি আগামী পরশু দিন লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি তৈরি হচ্ছে এটা নিশ্চিত। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, বছরের এপ্রিল ও মে মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। আর মে মাসের শুরুতেই আন্দামান সাগরে এই লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটির সর্বশেষ তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ এর লক্ষ্য হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট পরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। যার নাম হবে আসানি (শ্রীলঙ্কার দেওয়া নাম)।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ