বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১০০ বছর আগে সৌদি আরবে যেভাবে ঈদের ঘোষণা হতো!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যে প্রায় ১০০ বছর আগে সৌদি আরবের নাগরিকরা দেশটির পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মুফতির ঈদের ঘোষণার জন্য অপেক্ষা করতেন।

তখন বড় এই দেশটিতে রেডিও অথবা টেলিগ্রাফও ছিল না। এই খবর ছড়িয়ে দেওয়ার একমাত্র উপায় ছিল উটের পিঠে চেপে বসে গ্রামের পর গ্রামে যাওয়া এবং যত বেশি সম্ভব মানুষকে জানানো।

তবে কখনও কখনও সব গ্রামে পৌঁছানো সম্ভব হতো না বার্তাবাহকদের। যে কারণে অনেক গ্রামে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হতো। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির জ্যোতির্বিজ্ঞানী খালিদ আল-জাক বলেন, ‘অতীতে প্রতিটি গ্রামে ঈদের নিজস্ব দিন ছিল, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। গ্রীষ্মকালে গ্রাম থেকে গ্রামের পার্থক্য কখনও কখনও ৪ দিন ছাড়িয়ে যেত।’

তিনি বলেন, ‘কখনও কখনও গ্রীষ্মকালে ঈদ পড়লে, উট আরোহীদের চলাফেরা এবং ঈদের খবর ছড়িয়ে দেওয়া বেশি কঠিন হয়ে পড়তো।’

তবে রেডিও আসার সাথে সাথে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন কমে যায়। যদিও রেডিও সম্প্রচার শুধুমাত্র প্রধান প্রধান এলাকাগুলোতে সচল ছিল। রেডিও আসার পরও প্রত্যন্ত অঞ্চলে উট আরোহীদের মাধ্যমে ঈদের খবর ছড়িয়ে দেওয়া হতো, বলেছেন খালিদ আল-জাক।

তিন বলেন, গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে একজন মুতাওয়া (ধর্মীয় নেতা) থাকতেন; তারাই একমাত্র ব্যক্তি যারা দিনের হিসেবে করতেন এবং নতুন চাঁদ দেখতে অসুবিধা হওয়া সত্ত্বেও ঈদের ঘোষণা দিতেন।

এখন ঈদের চাঁদ দেখার জন্য মানুষ টেলিস্কোপ ব্যবহার করতে পারলেও আগের দিনে আকাশে স্বল্প দূরত্ব পর্যন্ত দেখার জন্য যন্ত্রও পাওয়া যেত না।

ঈদের চাঁদ দেখতে না পাওয়া পর্যন্ত রমজান মাসে রোজা রাখেন মুসলমানরা। শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার পরদিন মুসলিমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখার সাথে সাথেই বিশ্বজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে যায়।

জাক বলেন, সৌদি আরবে রেডিও সম্প্রচার অনুমোদনের পেছনে মূল কারণই ছিল ঈদের খবর সবার কাছে পৌঁছে দেওয়া। পরবর্তীতে মানুষের মাঝে এটি যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। যদিও সেই সময় প্রত্যেকের কাছে এই মাধ্যম সহজলভ্য ছিল না।

সৌদি আরবীয় ঐতিহ্যবিষয়ক গবেষক সুলেইমান আল-ফায়েজ আল-আরাবিয়াকে বলেন, ঈদ উদযাপনে বিলম্ব নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় অনেক রকমের গল্প আছে। কারণ তখন যোগাযোগের একমাত্র মাধ্à