শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আজও হতে পারে ঝড়-বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত দুইদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টি হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কুমিল্লা বিভাগে (৪০ মিলিমিটার)। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খেপুপাড়ায় (৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস), আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়; ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ