শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার খবর ভিত্তিহীন: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে দাবি করেছেন মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা। তবে, এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। খবর বিবিসির।

কিন্তু পশ্চিমারা ধারণা করেছেন পুতিন ৯ মে বিজয় দিবসের দিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা দিতে পারেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য বলেছেন, এই গুজবের কোনো সত্যতা নেই।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস গত সপ্তাহে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে মস্কো সেনাদের গণসংহতি এবং ইউক্রেনে নতুন করে চাপ দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।

তিনি এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, আমি আশ্চর্য হব না যে তিনি (পুতিন) বলতে পারেন আমরা এখন নাৎসিদের সঙ্গে যুদ্ধ করছি। তাই রাশিয়ান জনগণকে আমাদের ব্যাপকভাবে সংগঠিত করতে হবে।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে মস্কোতে বার্ষিক কুচকাওয়াজের পাশাপাশি, দক্ষিণ ইউক্রেনের মারিউপোল শহরেও কুচকাওয়াজের পরিকল্পনা করছে মস্কো। মারিউপোলের প্রায় পুরোটাই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ