শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঈদুল ফিতরের ছুটি শেষে খুলেছে ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ বৃহস্পতিবার খুলেছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। আজ থেকে পূর্ণ‌দিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সবসময় রমজান মাসে রোজা রাখার সু‌বিধা‌র্থে ব্যাং‌ক লেনদেন ও খোলা রাখার সময়সূ‌চি প‌রিবর্তন করা হয়। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে যা‌য়। রমজান মাসে লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন হয়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

গত মঙ্গলবার দেশে উদযাপিত হয় ঈদুল ফিতর। বুধবার ঈদের ছুটি শেষ হয়। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েছেন সরকা‌রি বেসরকা‌রি কর্মকর্তা-কর্মচা‌রীরা।

]তবে ঢাকার বাইরে যারা ঈদ উদযাপনে গেছেন এর মধ্যে বেশিরভাগ কর্মী ৫ মে (বৃহস্প‌তিবা‌র) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তাদের আবার শুক্র ও শ‌নিবার সপ্তা‌হিক ছু‌টি। ফলে ব্যাং‌কিং কার্যক্রম পুরোপুরি চালু হতে আগামী রোববার (৮ মে) লেগে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ