শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঈদে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল মাদরাসাছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। এ সময় শাহীন ও জীবন নামে আরও দুজন আহত হন।

আজ বৃহস্পতিবার জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কৃষিখামার ধরধরা সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ইশাদ দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার কুরবান আলীর ছেলে এবং জমিরউদ্দিন দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন-দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার রাজু ইসলামের ছেলে শাহীন (২৫) ও একই এলাকার সামিনুরের ছেলে জীবন (১০)।

দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এমু জানান, ইশাদসহ তার দুই প্রতিবেশী শাহীন ও জীবন মোটরসাইকেলে করে সোনাহার এলাকায় ঘুরতে যাচ্ছিল। দেবীগঞ্জ-সোনাহার সড়কের কৃষিখামারের ধরধরা সেতু এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। তিনজনই সড়কে ছিটকে পড়ে।

এ সময় ঘটনাস্থলেই ইশাদ মারা যায়। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত শাহিন ও জীবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ