মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদে ঘুরতে বেড়িয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ বন্ধুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে সদর উপজেলায় ঈদের আনন্দে ঘুরতে গিয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন দুইজন।

বুধবার (০৪ মে) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট-তালমা সড়কের জমাদারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন (১৮), একই এলাকার তারেক বিল্লালের ছেলে শিশির (১৭) এবং কাব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৭)। তারা তিনজন সম্পর্কে একে অপরের চাচাতো ভাইও।

আহতরা হলেন- একই ইউনিয়নের সরদারপাড়া এলাকার মজিবুল হকের ছেলে পমুল ইসলাম (২১) এবং সুরুজ আলীর ছেলে রাজু মিয়া (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঈদ উপলক্ষে তিন বন্ধু মোটরসাইকেল যোগে মহারাজার দিঘীর পাড়ে যাচ্ছিলেন। জমাদারপাড়া এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান নতুন, শিশির ও আবু বক্কর সিদ্দিক। আর আহত হন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহী।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ