মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে পালক ছেলের শাবলের আঘাতে দেওয়ান দেলোয়ার দিদার (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল বোচার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেওয়ান দেলোয়ার দিদার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল বোচার বাড়ি এলাকার বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলেন- সোহেল রানা (৪৩) ও তার স্ত্রী সোনিয়া (৩৭)। তারা একই এলাকার বাসিন্দা। নিহতের ভাতিজা জানান, অভিযুক্ত সোহেল রানা আমার কাকার (নিহত দিদার) জমিতেই বাড়ি করে পরিবারসহ থাকতেন। তবে, তার নামে কোনো জমি ছিল না। কিছুদিন আগে সোহেল আরেকটা ঘর তোলার জন্য বাড়ির পাশে আরেকটা জমিতে খোঁড়াখুঁড়ি করতে গেলে কাকা তাকে নিষেধ করেন।

এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। পরে আমরা সবাইকে নিয়ে বসে ওই বাড়ির জমিটা তাকে লিখে দিতে বললে কাকা রাজি হয়। তবে আজ সকালে সোহেল আবার ঘরের কাজ শুরু করে।

যেখান থেকে খোঁড়া শুরু করে তাতে কাকার বাড়ির রাস্তা বন্ধ হয়ে যেতো। এ জন্য কাকা সেখানে বাধা দেয়। পরে তর্কাতর্কি শুরু হলে একপর্যায়ে সোহেল তার বাবার ঘাড়ে শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুকুর আলী নামে এক প্রতিবেশী বলেন, ঘর তোলার জন্য সোহেল যেখান থেকে খোঁড়া শুরু করেছিল তাতে বাবার বাড়ির চলাচলের পথ বন্ধ হয়ে যেতো। সে জন্য বাধা দিতে গেলে সোহেল তার বাবাকে শাবল দিয়ে কোপ দেয়। এতেই তার বাবা মারা যায়।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক পালকপুত্র ও হত্যায় সহযোগী তার স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ