রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশে ফিরলেন হাজী সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল। তিনি বলেন, ‘আজ দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় ফিরেছেন।

চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন স্যারের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। ’

তিনি আরো জানান, তিনি দেশে ফিরে লালবাগের ২৮ নং ওয়ার্ডের বাসিন্দা শাহানি বেগমের জানাজায় অংশ নেন। খাজিদেওয়ান তাল গাছ জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

নিজের পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাজী সেলিম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ