মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ফায়ার সার্ভিস স্টেশনের সামনের ৩ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীতে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের গাড়ি নষ্ট থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা। পুড়ে যাওয়া তিন দোকানের মধ্যে একটি মোটরসাইকেল গ্যারেজ, একটি সেলুন ও অপরটি মেশিনারিজ দোকান ছিল।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল গ্যারেজ মালিক সাইদুল ইসলাম বলেন, আমি ভোর সোয়া চারটার দিকে আগুনের খবর পাই। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হয়তো আমি খবর পাওয়ার আরো এক ঘণ্টা আগে আগুন লেগেছিল।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের বড় গাড়ি নষ্ট ছিল সে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। তিন দোকান মিলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকার মতো।

লেদ মেশিন মালিক আব্দুল ওয়াহেদ জানান, আগুনে সব শেষ হয়েছে। তবে কীভাবে লেগেছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, আমাদের গাড়ির পাম্প নষ্ট। যার কারণে আগুন নেভাতে সময় লেগেছে। পরে ভেতরের পুকুরে পাম্প সেট করে আগুন নেভানো হয়। নষ্ট গাড়ির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ