মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঋতু মণি (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। ঈদ উপলক্ষে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।

বুধবার উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী পরিবহনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঋতুকে ধাক্কা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঋতুসহ বিভিন্ন জায়গায় মোটরসাইকেল ও অটোরিকশায় সংঘর্ষে আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে ঋতুর মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবির ঘোষ বৃহস্পতিবার বলেন, ঋতু মণি রাতে মারা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ