শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সম্পর্ক আরো জোরদারের আভাস শাহবাজ শরিফ ও এমবিএসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এক ফোনালাপে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ঈদুল ফিতর উপলক্ষে তারা এ ফোনালাপ করেন। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই সময় আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার বার্তা দেন তারা। এ সময় দু’পবিত্র মসজিদের অভিভাবককেও তার সালাম জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ফোনালাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সৌদি সফরের সময় ক্রাউন প্রিন্সের সাথে তার কথোপকথনের কথা স্মরণ করেছেন। এ সময় সৌদি আরবের সাথে ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার এবং সব ক্ষেত্রে দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরো উন্নত করার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন শাহবাজ শরিফ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উষ্ণভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছার জবাব দেন এবং পাকিস্তানের জনগণকে তার শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ