মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সিলেট অঞ্চলের সব নদ-নদীর পানি বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান-প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর তথ্যমতে আগামী ২৪ ঘণ্টায় এ অবস্থার আরও অবনতি হবে।

বুধবার (৪ মে) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ নিয়ে সতর্ক নোটিশ দিয়েছে।

দেশের আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা, মিজোরাম ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে এ বৃষ্টি হবে। ফলে সুরমা, কুশিয়ারা, গামতী, মনু, তিতাস, খোয়াই ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি মে মাসের পূর্বাভাসে জানিয়েছে, মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এদিকে, আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ