শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

ঈদে সড়কে ঝরল ৬৮১ প্রাণ, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ এলেই বেড়ে যায় সড়ক দুর্ঘটনা। সদ্য বিদায়ী ঈদুল ফিতরে এটা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। ঈদের আগে-পরের ১২ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৮১ জন। এছাড়া আহত হওয়ার ঘটনা ঘটেছে ২ হাজার ৭৭ জন। দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেলে।

আজ মঙ্গলবার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড। দেশের ২৮টি জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংগঠনটির স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য সমন্বয় করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সেভ দ্য রোডের বিবৃতিতে বলা হয়েছে, নিহতের মোট সংখ্যার মধ্যে মোটরসাইকেলেই ১৯০ জন। ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে সিংহভাগ ক্ষেত্রে চালকের মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেলের মোট দুর্ঘটনা ছিল ১ হাজার ৬১৮। এর মধ্যে ১৯০ নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৯৬৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ