শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

এক গুদামেই বিভিন্ন ব্যান্ডের পৌনে ৪ টন ভোজ্যতেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় ইসলাম ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের তিন হাজার ৭৭২ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে পুলিশ।

এসব বোতলের গায়ে লিটারপ্রতি দাম লেখা রয়েছে ১৫৯ টাকা। বুধবার বিকেলে উপজেলার মধ্যবাজার এলাকায় হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফার গুদাম ঘরে মুসকান, ফ্রেশসহ বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের ভোজ্যতেলের মজুত দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায় পুলিশ।

পরে সাড়ে ৫টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম ১৫ হাজার টাকা জরিমানা করেন ও গায়ের প্রদর্শিত মূল্যে এসব তেল খোলা বাজারে ন্যায্য দামে বিক্রির নির্দেশনা দেন।

জানা যায়, হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফা ‘ইসলাম ট্রেডার্স’ নামে মনোহারী দোকানের স্বত্বাধিকারী। চারতলা ভবনের নিচতলায় তার মনিহারি দোকান ও পেছনে মজুতকৃত পণ্যের গুদাম। চারতলায় তিনি পরিবারসহ বসবাস করেন। এ ছাড়া এ ভবনের অদূরে ওই ব্যবসায়ীর আরো একটি চারতলা ভবন রয়েছে। তিনি কলমাকান্দা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতিও ছিলেন।

উপজেলার খারনই এলাকার ভোক্তা শাহাবুদ্দিন জানান, বুধবার কলমাকান্দা বাজারে সয়াবিন তেলসহ কেনাকাটা করার জন্য আসি। অনেক দোকান ঘুরে মধ্যবাজারে একটি খুচরা দোকানে খোলা তেল পাই। তবে প্রতি লিটার ১৯০ টাকা দাম চায় আমার কাছে।

এদিকে ইসলাম ট্রেডার্স মার্কেটের আরেক ব্যবসায়ী খোকন মিয়া জানান, ঈদের পর থেকে কোনো কোম্পানির এসআররা অর্ডার না নেয়ায় সয়াবিন তেল নেই তার দোকানে। যার কারণে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারছেন না ভোজ্যতেল।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান বলেন, দোকানের ভোজ্যতেল পাচ্ছিল না ক্রেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা টিম কাজ শুরু করে। বুধবার সকাল থেকেই গোয়েন্দা টিমের কার্যক্রম পরিচালিত হয়। পরে ব্যবসায়ীদের মাধ্যমে তালা ভেঙে হাজী মোস্তফা সাহেবের গুদামের পুলিশ অভিযান পরিচালনা করে। আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের প্রায় পৌনে চার টনের মতো ভোজ্যতেল মজুত রয়েছে।

কলমাকান্দার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে খবর পেলাম ইসলাম ট্রেডার্সের মালিক জহিরুল ইসলাম মোস্তফার গুদামে তিন হাজার ৭৭২ লিটার তেল মজুত রয়েছে। যা তিনি রমজানের মধ্যে ও আগে সংগ্রহ করেন। ঈদ ও ঈদ পরবর্তী সময়েও তিনি তা সরবরাহ করেন নাই। ১৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করে দেওয়া হয়েছে তাকে। গায়ে লেখা মূল্যে বিক্রির নির্দেশনাও দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ