শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২ থেকে ১৪ মে মেঘের উপত্যকা খ্যাত পর্যটনকেন্দ্র রাঙ্গামাটির সাজেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছিল। আমরা তাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড় অশনির কারণে মহামান্য রাষ্ট্রপতি এই সফর স্থগিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ