শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’। কিন্তু এর প্রভাবে সৃষ্ট আবহাওয়ার বিরূপ প্রভাব রয়ে গেছে বাংলাদেশে।

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে।

এরইমধ্যে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরে দেওয়া দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তুলে ফেলার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

এদিকে বঙ্গোপসাগরে এখনো অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে পূর্বাভাসে বলা হয়েছে অশনির পর আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট উইন্ডিডটকমে দেখা যায়, আগামী ২০ মের দিকে ফের সাগর উত্তাল হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, মডেলে প্রথম দেখা যাচ্ছিল বাংলাদেশের দিকে চলে আসবে। কিন্তু বৃহস্পতিবারে দেখা যায়, এটি মিয়ানমারের দিকে চলে যেতে পারে। ২১ মে নাগাদ ছাউংথা উপকূলের কাছাকাছি অবস্থানের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, এত আগে এ ধরনের পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাস দেয়া কঠিন। কেননা, পাল্টা পরিস্থিতিতে অনেক সময়ে লঘুচাপ বা নিম্নচাপ সাগরেই বিলীন হয়ে যায়। এজন্য তারা আরও অপেক্ষার পরামর্শ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ