শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃত্যু ১ হাজার ৯৬১, শনাক্ত ৫ লাখ ৯৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনার তাণ্ডব ফের বাড়ছে। কিছুদিন আগে ভাইরাসটির দাপট নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল মানুষ। কিন্তু হঠাৎ করেই গত কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু ফের ঊর্ধ্বমুখী।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ সময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন আরও ১ হাজার ৯৬১ জন।

এর আগের দিন আগে বৃহস্পতিবার (১২ মে) এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৫০৯ জন। তার আগের দিন বুধবার (১১ মে) এ ভাইরাসে মারা যান ১ হাজার ৭১২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৬৫৯ জন। আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৫ লাখ ৭৫ হাজার ৩০৩ জন। তার আগের দিন বুধবার শনাক্ত হন ৩ লাখ ৯৫ হাজার ২৯৭ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৭৮৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৮৪ হাজার ৪১১। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৯৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৬ হাজার ১০৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৬০০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ১৮১।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৬ লাখ ৩৯ হাজার ১৩০ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৭০০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ