শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ভারতে যোগীরাজ্যের পর মধ্যপ্রদেশে নতুন নিয়ম: ‘জনগণমন’ গেয়ে মাদরাসার ক্লাস শুরু করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসাশিক্ষার্থী ও শিক্ষকদের এখন থেকে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে যোগী সরকার। বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল যোগী আদিত্যনাথ সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটার ইঙ্গিত দিল মধ্যপ্রদেশ।

বিজেপি শাসিত এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারি মুখপাত্র নরোত্তম মিশ্র শুক্রবার জানান, শুধু ধর্মীয় স্থানে নয়, জাতীয় সঙ্গীত সব জায়গাতেই গাওয়া উচিত। তবে বিষয়টি আলোচনা সাপেক্ষ। তারপর সিদ্ধান্ত নেয়া হবে মাদরাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হবে কি না।

উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ইতোমধ্যেই মাদরাসায় ‘জনগণমন’ গাওয়া আবশ্যিক ঘোষণা করেছে। বিষয়টির প্রশংসাই শুনা গেল নরোত্তম মিশ্রর গলায়।

তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আমরাও ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করব।

যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি নতুন নিয়ম ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের মুসলিম মুখ আনসারি সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। ২৪ মার্চ উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানান তিনি।

নতুন নিয়মে সব মাদরাসার ছাত্র, শিক্ষককে অবশ্যই ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাইতে হবে। ৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত রমজানের জন্য মাদরাসাগুলো বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হয় যোগীরাজ্যের মাদরাসায়। আর এদিন থেকেই চালু হয়ে যায় নতুন নিয়ম।

২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ড স্বাধীনতা দিবসে তাদের অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করে। এর পাঁচ বছর পর স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হলো।

উত্তরপ্রদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন, সব স্কুলেই জাতীয় সঙ্গীত গাইতে হয়। মাদরাসাশিক্ষার্থীদের মধ্যেও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস, সংস্কৃতির সাথে পরিচিত হয়, সে জন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ