শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

রংপুরে রাসেল-শামীমার নামে প্রতারণা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের নামে রংপুরে প্রতরণা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী আমলি আদালতের বিচারক এফ.এম আহসানুল হক এ আদেশ দেন।

নগরীর ব্যবসায়ী অমিত বণিক মামলাটি করেন। বাদীর আইনজীবী সিপন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, কোম্পানিটি ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে টিভি, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা পণ্য সরবরাহের কথা বলে তিন দফায় ২০ লাখ ‌‌‌‌‌৪৬ হাজার ৯৮৫ টাকা আত্মসাৎ করেছে। অর্ডারা দেয়া পণ্য ৪৫ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা আসামিরা তা করেননি। এই অভিযোগে আদালতে প্রতারণার মামলা করেছেন ব্যবসায়ী অমিত।

এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় একই ধরনের অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে একজন গ্রাহক।

ওই মামলায় পরের দিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এর পরে বিভিন্ন মামলায় আসামিদের রিমান্ডে নেয়া হয়। এর মধ্যে শামীমা সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হয়েছেন।

রাসেল চেক প্রতারণার নয়টি মামলায় জামিন পেয়েছেন। আরও কিছু মামলা থাকায় তিনি এখনো কারামুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবী আহসান হাবীব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ