মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

কুমিল্লার চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড মসজিদ মাদরাসা ও অসংখ্য ঘরবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মাদরাসা ও অসংখ্য ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর উপড়ে পড়ে অসংখ্য গাছ। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও সালুকিয়া গ্রামে এ তাণ্ডব চলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল তিনটা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দমকা হাওয়া শুরু হলে মুহূর্তের মধ্যে অসংখ্য ঘরের চাল, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ও মাদরাসা লন্ডভন্ড হয়ে যায়। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন জানান, শালুকিয়া গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপরের ঢেউটিন উড়ে যায়, স্থানীয় একটি মসজিদ ও মাদরাসা সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এলাকা পরিদর্শন করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে।

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সাব-অফিসার নাজির আহমেদ বলেন, বিকেল সোয়া ৩টার দিকে হঠাৎ টর্নেডোর আঘাতে গাছপালা ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তালিকা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ