শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি৷ তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছি। শিক্ষার্থীরা সরে এসেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ