শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

‘আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার হুমকিদাতা এবং ষড়যন্ত্রকারীদের নাম ও প্রমাণ নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে।

(১৪ মে) পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন ইমরান খান। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও তাকে হত্যা করার পরিকল্পনা করে যাচ্ছে এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে।

সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি একটি ভিডিও রেকর্ড করে নিরাপদ স্থানে রেখে দিয়েছেন। যদি কখনও তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হয় কিংবা তিনি নিহত হন তখন এ ভিডিও প্রকাশ করা হবে।ওই ভিডিওতে তিনি তার সরকার উৎখাত ও তাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের নাম প্রমাণসহ তুলে ধরেছেন।

গত এপ্রিল মাসে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থাভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার চীন ও রাশিয়া-ঘেঁষা নীতিতে নাখোশ হয়ে আমেরিকাই নেপথ্যে থেকে এই সরকার পরিবর্তন প্রক্রিয়া ঘটিয়েছে বলে এর আগে অভিযোগ করেছেন ইমরান খান।

তার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) শাখার নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। শিয়ালকোটের সমাবেশে পাকিস্তানে অনতিবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ইমরান খান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ