শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

উত্তর কোরিয়ায় তিন দিনে ৮ লাখের বেশি করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তর কোরিয়ায় গত তিন দিনে আট লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রোববার (১৫ মে) উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়।
মাত্র তিন দিনে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের। যাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউনে কড়াকড়ি শুরু করেছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহণ— সব কিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন, করোনা সংক্রমণ রোধে উত্তর কোরিয়ার উদাসীনতা রয়েছে। দেশে এ পর্যন্ত করোনা টিকাকরণ হয়নি। করোনা পরীক্ষাতেও জোর দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১২ মে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের খবর জানায় উত্তর কোরিয়ার সরকার। করোনার বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনের আদেশ দিয়েছেন শীর্ষ নেতা কিম জং উন। করোনার বর্তমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে উল্লেখ করেন কিম জং উন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ