শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইলমে ওয়াহি শিখতে হলে সর্বোচ্চ মেহনত মুজাহাদা করতে হবে: মুহতামিম মালিবাগ জামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মালিবাগে অবস্থিত জামিয়া শারঈয়াহ মালিবাগ মাদরাসার সবক ইফতিতাহ অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মাওলানা আবু সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইলমে ওয়াহি শিখতে হলে সর্বোচ্চ মেহনত মুজাহাদা করতে হবে।

আজ সোমবার সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত মাদরাসার মসজিদে সবক ইফতিতাহ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমাকে এটা উপলব্দি করতে হবে, আমি এখানে ইলমে ওয়াহি শিক্ষা করছে। এ ইলমে ওয়াহি পৃথিবীর সবকিছু থেকে শ্রেষ্ঠ ও সার্বজনীন। এ কথা সবাই মানে। তবে মানলেই হবে না। এটা অন্তর থেকে মানতে হবে। দিলে এ অনুভূতি জাগ্রত করতে হবে। এ মূল্যবান ইলম অর্জন করতে দিলে তলব তৈরি করতে হবে। তলবের অর্থ হলো একজন মানুষ গরমে প্রচণ্ড পিপাসায় পানি পাচ্ছে না। সে বসে না থেকে পানির সন্ধান করতে ছুটছে। তোমাকেও ছুটতে হবে।

তিনি আরো বলেন, দুনিয়ার ধন-সম্পদ আহরণ করতে যেমন জীবন বাজি রেখে মানুষ কষ্ট করে। তোমাকে দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ জিনিস ইলম অর্জন করতেও মেহনত মুজাহাদা করতে হবে। আর সব কিছুর মূল যেহেতু আল্লাহর দরবারে তাই তোমাকে অবশ্যই তার থেকে চেয়ে নিতে হবে।

সবক ইফতিতাহ মজলিসে মালিবাগ জামিয়ার শাইখুল হাদিস মাওলানা জাফর আহমদ বলেন, পড়াশোনা করতে আর ইলম অর্জন করতে তোমাকে মুজাহাদ করতে হবে। আর এ মুজাহাদা করতে হবে রুটিন মাফিক। অযথা সময় নষ্ট না করে প্রতিটি সময়কে মহামূল্যবান মনে করা। যে কোনো প্রয়োজন আল্লাহর থেকে চেয়ে নেয়ার অভ্যাস করতে হবে।

তিনি আরো বলেন, ইলম অর্জন করতে হলে নিজেকে উস্তাদের কাছে বিলিন করে দিতে হবে। ছাত্রের কাজ হবে সামি’না ওয়া আতা’না। শুনলাম মানলাম। তোমাদের মেহনত অনুযায়ী তোমরা তোমাদের ফল পাবে। তাই সবকিছুর কদর করা। সময়ের অর্থের কাজের সবকিছুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ