শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

এবার যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে সুপারমার্কেটে গুলিতে ১০ জন নিহত হওয়ার পরদিনই ক্যালিফোর্নিয়ার একটি গির্জার বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই মারা যান বলে অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর থেকে একটি টুইটে লেখা হয়েছে। বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুরে একটি অনুষ্ঠানের আয়োজনের সময় জেনেভা প্রেসবাইটেরিয়ান নামের গির্জাটিতে এ হামলার ঘনা ঘটে।

এখন পর্যন্দ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ধারণা পাওয়া যাচ্ছে, তিনি এশীয়, বয়স ৬০ বছরের আশপাশে এবং তিনি ঘটনাস্থলের কাছাকাছি কোথাও থাকতেন না।

তবে কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হামলার পর গির্জায় থাকা মানুষরাই তাকে আটক করে, তার কাছে থাকা দুটি হ্যান্ডগানও জব্দ করা হয়েছে। হামলারর সময় গির্জাটিতে ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি ও স্থানীয় আইন-শৃ ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছি।

এরআগে শনিবারই নিউইয়র্কে একটি সুপারমার্কেটে গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। নিউইয়র্কের বাফেলো শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্ধেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। সূত্র : সিএনএন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ