আদিয়াত হাসান: জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে ১১৬ ওয়ায়েজিনের একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে ‘গণকমিশন’।
বুধবার (১১ মে) দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লার হাতে একটি শ্বেতপত্র তুলে দেন গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
গণকমিশন কর্তৃৃক ১১৬ আলেমের তালিকা সম্পর্কে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার এক ফেসবুক স্টাটাসে লিখেছেন; যেটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। পাঠকের জন্য তার লেখাটি তুলে ধরছি-
তিনি লিখেন, কে ধার্মিক আর কে ধর্মব্যবসায়ী- এটা নির্ধারণ করা কি খুব সহজ কাজ? আপনার কাছে যিনি ধর্মব্যবসায়ী, আমার কাছে হয়তো তিনিই প্রবল ধার্মিক। আসলে বিষয়টি নির্ভর করে- বিচারটা কে করছেন তার উপর, ধর্ম সম্পর্কে তার জ্ঞান কতটুকু- তার উপর, অথবা তার মতলবটা কী- তার উপর।
অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার তুরিন আফরোজ, কাজী মুকুল, আসিফ মুনীর, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী- এরা ধর্মব্যবসায়ীদের একটা তালিকা তৈরি করেছেন। সেটা জমা দিয়েছেন দুদকের কাছে।
ধর্ম সম্পর্কে এদের জ্ঞান কি অগাধ? এদের প্রত্যেকের জীবন কি নিষ্কলুষ? তাহলে কিসের উপর ভিত্তি করে তারা এমন সংবেদনশীল একটা তালিকা করলেন?
আমার মনে আরও দুটি প্রশ্ন। তাদের এই তালিকা কি কেবল ইসলাম ধর্মাবলম্বীদের নিয়েই? অন্য ধর্মের নামে কি ব্যবসায় হয় না?
আর একটি প্রস্তাব। ক্ষমতা থাকলে দেশ থেকে অর্থপাচারকারীদের একটা তালিকা করে দেখান, দেখি। সেটা তো আর আধ্যাত্মিক কোনো বিষয় নয়, ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করলেই অনেক তথ্য পেয়ে যাবেন।আমি নিশ্চিত এই পথে তারা হাঁটবেন না।
প্রসঙ্গত, দুদকের কাছে দেওয়া ১১৬ আলেমের রয়েছেন, ১. মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, ২. মাওলানা সাজিদুর রহমান, ৩. মুফতি রেজাউল করিম, ৪. মুফতি সৈয়দ ফয়জুল করিম, ৫. মাওলানা খোরশেদ আলম কাসেমী, ৬. মাওলানা আবুল কালাম আজাদ (বাশার), ৭. মাওলানা জুনায়েদ আল হাবিব, ৮. মুফতি দিলওয়ার হোসাইন সাইফী, ৯. মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী, ১০. মাওলানা মাহমুদুল হাসান ভূজপুরী, ১১. মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, ১২. মাওলানা মুহিব খান, ১৩. মুফতি সাঈদ আহমদ কলরব, ১৪. মুফতি দিলাওয়ার হোসাইন, ১৫. মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী, ১৬. মাà