মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরলে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ মে) রাত ১টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান (২৪), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে তাসিম আহম্মেদ (১৪) ও বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে ইউপি সদস্য রাকিব হাসান (৩৫)।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারযোগে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। বিরলের মঙ্গলপুর এলাকায় তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়। এ সময় তাসিম ও রাকিব রাস্তায় একটি মোটরসইকেলের সাহায্য নিয়ে সামনের একটি ফিলিং স্টেশনে গিয়ে তেল নিয়ে ফিরছিলেন।

এ সময় উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলী মুঠোফোনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ