শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হজে যেতে পাসপোর্টের মেয়াদ লাগবে ৪ জানুয়ারি পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি সরকারের নীতি অনুযায়ী চলতি বছর হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আজ সোমবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্টে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ) সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ২০২০ সালে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে কী করণীয় তাও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা নিবন্ধন পয়েন্ট/কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করে তথ্য হালনাগাদ করবেন। একই সঙ্গে যারা প্রাক নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদসহ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীরা নিজ নিজ এজেন্সির মাধ্যমে পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন। তবে অবশ্যই পাসর্পোটের মেয়াদ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। সময় স্বল্পতার কারণে এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতার কারণে হজযাত্রীর প্যাকেজ স্থানান্তর কার্যক্রম ব্যহত হবে না।

হজযাত্রীর ভিসাযুক্ত পাসপোর্টের পেছনে মোয়াল্লেম নম্বর, মক্কা/মদিনার আবাসনের ঠিকানা সংবলিত ছাপা স্টিকার সংযুক্ত করতে হবে। তা সম্ভব না হলে, কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীদের জেদ্দা/মদিনা বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির হজ কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করতে পারে সৌদি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ