শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

দূষণের কারণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে সবথেকে বড় সমস্যা হলো দূষণ। এই দূষণের কারণে শুধুমাত্র ২০১৯ সালেই ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

এই সংখ্যা প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০০০ সালের তুলনায়। বুধবার (১৮ মে) দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের একটি গবেষণায় এমনটি জানানো হয়েছে।

দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বাতাস, পানি এবং মাটিতে দূষণের কারণে মানুষের হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং অন্যান্য গুরুতর অসুস্থতা দেখা দেয়।

গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে ২০১৯ সালে বায়ু দূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৬৭ লাখ মানুষের। ওই বছর ক্ষতিকারক রাসায়নিকের প্রভাবে মৃত্যু হয়েছে আরও প্রায় ১৭ লাখ মানুষের।

গবেষণায় আরও বলা হয় , দূষণ মানুষের স্বাস্থ্যে যেভাবে বিরূপ প্রভাব ফেলেছে তা ম্যালেরিয়া, এইচআইভি, যক্ষ্মা, সন্ত্রাস, যুদ্ধ, মাদক, অ্যালকোহল প্রভৃতির থেকে অনেক বেশি। বিশ্বের নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে দূষণ জনিত কারণে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ।

গবেষণা অনুযায়ী, দূষণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এমন ১০টি দেশের বেশির ভাগ আফ্রিকার। পরিবেশ দূষণে সর্বাধিক মৃত্যু দেখা দেশগুলো যথাক্রমে আফ্রিকার দেশ চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার, সোলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, উত্তর কোরিয়া, লেসোথো, বুলগেরিয়া, বুরকিনা ফাসো।

দূষণ নিয়ে কাজ করা একটি অলাভজনক সংগঠনের প্রধান ও গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলেছেন, আমরা একটি গরম পাত্রে বসে আছি এবং ধীরে ধীরে জ্বলছি। কিন্তু পরিবেশ দূষণকে জলবায়ু পরিবর্তন, ম্যালেরিয়া ও এইচআইভির মতো অত গুরুত্ব দিচ্ছি না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ