শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

রমজান কাদিরভকে নিয়ে ‘বিস্ফোরক তথ্য’ দিল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভকে নিয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছে যুক্তরাজ্য। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধে নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায় ওই প্রতিবেদনে বলা হয়েছে।

চলমান যুদ্ধে রাশিয়ার একটি ‘উল্লেখযোগ্য গতিশীলতার সমস্যা’ রয়েছে বলে ব্রিফিংয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ওই বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে রাশিয়া ভাড়াটে সেনা ব্যবহার করছে। এই কারণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণের ক্ষেত্রে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, এই সেনাদের মধ্যে চেচেন বাহিনীও রয়েছে। কয়েকহাজার সেনা নিয়ে গঠিত চেচেন বাহিনী মূলত লুনহাস্ক ও মারিউপোলে লড়াই করছে। এই বাহিনী ব্যক্তিগত যোদ্ধা ও ন্যাশনাল গার্ড ইউনিটের সমন্বয়ে গঠিত। তারা সাধারণত চেচেন নেতা রমজান কাদিরভের নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি সক্রিয় বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই বিবৃতিতে দাবি করেছে।

চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রধান মিত্র হিসেবে পরিচিত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ