শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া। আগামী সপ্তাহে এ নিষধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। এএফপি’র বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

অভ্যন্তরীণ ঘাটতির মুখে সরবরাহ বজায় রাখার জন্য গত মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বাসস এর প্রতিবেদন বলছে— ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বৃহস্পতিবার বলেছেন, আগামী সপ্তাহে পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এতে ইউক্রেনে যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া তেলের বাজারের ওপর চাপ উপশম হবে।

উইডোডো অনলাইন ব্রিফিংকালে বলেছেন, ‘রান্নার তেলের সরবরাহের ওপর ভিত্তি করে এবং পাম তেল শিল্পে নিয়োজিত ১৭ মিলিয়ন কৃষক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ২৩ মে সোমবার থেকে রান্নার তেল রপ্তানি আবার চালু করা হবে।’

প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, ‘সাশ্রয়ী মূল্যে চাহিদা পূরণ নিশ্চিত করতে সরকার সবকিছু কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।’

কর্তৃপক্ষ কঠোরভাবে রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর করায় ইন্দোনেশিয়ান নৌবাহিনী এ মাসের শুরুতে আদেশ লঙ্ঘন করে দেশের বাইরে পাম তেল বহনকালে একটি ট্যাঙ্কার আটক করেছিল।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর উইডোডো বলেছিলেন যে, দেশের ২৭০ মিলিয়ন লোকের জন্য সরবরাহ নিশ্চিত করা তার সরকারের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ