শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বিশ্বে করোনায় মৃত্যু-আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও আক্রান্তের হার নিম্নমুখীর মধ্যে হঠাৎ করে আবারও বাড়তে শুরু করেছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (২০ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৭৬৩ জনের। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯২ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৭০০ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৭ লাখ ৭১ হাজার ১৪৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৩৬৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৭ হাজার ৫৩ জন। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ৪২৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪৪ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৩৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার ১৩৫ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩০৩।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার ২২৬ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৪৯১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ