শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

‘সাংবাদিক শিরিন হ*ত্যার তদন্ত না করে নতুন অপরাধে জড়িয়ে পড়ছে ই*সরায়েল;

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলজাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরাইল এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করে নতুন আরেক অপরাধে জড়িয়ে পড়ছে। ইহুদিবাদীরা হত্যাকাণ্ডের বিষয়ে অসংখ্য সাক্ষ্য-প্রমাণ এবং ময়নাতদন্ত রিপোর্টকে অস্বীকার করছে।

ইসরাইলি বাহিনী এ ক্ষেত্রে নানা ধরনের অজুহাত সৃষ্টির চেষ্টা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার করবে না বলে নিশ্চিত হওয়ার পর স্বশাসন কর্তৃপক্ষ এ প্রতিক্রিয়া জানালো।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের কোনো পরিকল্পনা ইসরাইলের নেই। দৈনিক হারেৎজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করছে, ইসরাইলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো একটি তদন্ত হলে ইসরাইলি সমাজের ভেতরে তা বিরোধিতা তৈরি করবে। নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, এর চেয়ে হাস্যকর অজুহাত আর হতে পারে না।

গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় দখলদার ইসরাইলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সী প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ সময় ইসরাইলি এক সেনা তার মাথায় গুলি করলে তিনি প্রাণ হারান।

হত্যাকাণ্ডের সময় অন্য সাংবাদিকেরা সেখানে ছিলেন। তারা জানিয়েছেন, ইসরাইলি সেনার গুলিতেই যে শিরিন আবু আকলেহ নিহত হয়েছে তাতে তাদের বিন্দু পরিমাণ সন্দেহ নেই। নিপীড়িত ফিলিস্তিনি স্বর স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের অনেকেই মনে করেন।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ