শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইমরান খানের দলের সিনিয়র এক নেত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সিনিয়র নেত্রী ও সাবেক মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরিন মাজারিকে রাজধানী ইসলামাবাদ থেকে পাঞ্জাবের দুর্নীতি দমন বিভাগ গ্রেফতার করেছে। তবে পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শরিফ অবিলম্বে তাকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।

খবরে বলা হয়েছে, রাজনপুর জেলার একটি জমি দখল করার সাথে সংশ্লিষ্ট মামলায় মাজারিকে হেফাজতে নেয়া হয়েছে।

হামজা এক বিবৃতিতে বলেন, নারী হিসেবে শিরিন মাজারি সম্মান পাওয়ার যোগ্য। কোনো নারীকে গ্রেফতার করা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে খাপ খায় না। তবে তদন্তের কারণে গ্রেফতার অনিবার্য হয়ে ওঠলে আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে।

তিনি বলেন, দুর্নীতি দমন সংস্থার যে ব্যক্তি মাজারিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া উচিত।

গত ১১ মার্চ মাজারির বিরুদ্ধে ওই মামলাটি হয়েছিল।

সূত্র: জিও নিউজ, নিউজ ইন্টারন্যাশনাল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ